কুলাউড়ায় ইয়াবা বিক্রেতা কামরুলকে আটক করেছে পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ইয়াবা বিক্রেতা কামরুলকে আটক করেছে পুলিশ

  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময়  মাদক কারবারি কামরুল ইসলাম (৩০)-কে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কুলাউড়া আউটার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার পকেট থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারি কামরুল জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার সিএনজি চালক মন্নান মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) এর সার্বিক দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে মাদক মাদকমুক্ত কুলাউড়া গড়তে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হয় উপজেলার বিভিন্ন এলাকায়।

Manual3 Ad Code

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে কুলাউড়া আউটার সংলগ্ন এলাকায় অভিযান চালান এসআই আব্দুল আলী, এএসআই মোঃ নুরু মিয়া এবং  মোশারফ হোসেনসহ পুলিশের একটি টিম। গোপনে খবর পেয়ে জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার সিএনজি চালক মন্নান মিয়ার ছেলে কামরুল ইসলামকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার পকেট তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!