আত্রাইয়ে উপকারভোগীদের নিয়ে এমপির মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে উপকারভোগীদের নিয়ে এমপির মতবিনিময়

  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মনিয়ারী ইউনিয়নের মনিয়ারী ফুটবল খেলার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অত্র ইউনিয়নের ৪হাজার ৮শত ৫০জন উপকারভোগী এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশা ইউনিয়নের মোট ৪হাজার ৮শত ৫০জন উপকারভোগীরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে ভাতারসুবিধা, টিসিবি, ভিজিডি/ ভিডব্লিউবি সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহণ করে আসছে। এছাড়াও প্রতিনিয়তই নতুন করে যোগ্য সেবাগ্রহীতাদের সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন সুবিধার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান মনিয়ারী ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান সম্রাট হোসেন।

অনুষ্ঠানে ইউনিয়নের উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ছয় হাজার লোক সভায় অংশগ্রহণ করে। সভায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচির বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরো ভালো থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল।

Manual3 Ad Code

এসময় প্রধান অতিথি আগামীতে দেশরত্ম শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!