আত্রাইয়ে দু’দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র শিশু মাহমুদ হাছান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে দু’দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র শিশু মাহমুদ হাছান

  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়নের তারাটিয়া বড়ডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্কুলে যাবার কথা বলে মাহামুদ হাছান (১৩) নামের এক শিশু দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।

Manual8 Ad Code

এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির বাবা এমজাদুল মোল্লা আত্রাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Manual2 Ad Code

পুলিশ ও নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে মাহমুদ হাছান বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকাল হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধব আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। এক পর্যায়ে তার বাবা এমজাদুল মোল্লা আত্রাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, মঙ্গলবার সকালে শিশুটির বাবা থানায় জিডি করার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির সন্ধানের জন্য বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠানো হয়েছে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!