কুড়িগ্রামে কিশোরী ও শিশুদের মাঝে স্যানিটারী ন্যাপকিনসহ বিভিন্ন সামগ্রী  বিতরণ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে কিশোরী ও শিশুদের মাঝে স্যানিটারী ন্যাপকিনসহ বিভিন্ন সামগ্রী  বিতরণ 

  • মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

Manual5 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের যাত্রাপুরে কিশোরী ও শিশুদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, ডিগনিটিকীট, পুষ্টিকর খাদ্য, স্যানিটারী ল্যাট্টিন সামগ্রী ও টিউবয়েল বিতরণ অনুষ্ঠিত।

গুড নেইবারস্ বাংলাদেশ কুড়িগ্রামের আয়োজনে ৪ ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় ও যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২শ ২৭জন কিশোরীদের মাঝে ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১ প্যাকেট ডিগনিটিকীট এবং অপুষ্টিজনিত ১শ ৭১জন শিশুর মাঝে  ১ কেজি মুশুর ডাল, ১ লিটার সরিষার তেল ও ৪শ গ্রামের ১ প্যাকেট ফ্রেস গুড়াদুধ বিতরণ করা হয়। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  কুড়িগ্রাম সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাফিয়া জাহান, ডাঃ নুসরাত জাহান, জেরিন আফরোজ স্বর্ণা, গুড নেইবারস্ বাংলাদেশ কুড়িগ্রাম এর প্রোজেক্ট ম্যানেজার জোসেফ টুটুল বিশ্বাস, কুড়িগ্রাম জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, যাত্রাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান ও সহকারী শিক্ষক শ্রী রতন কুমার সরকার প্রমূখ।
অপরদিকে, বিকেল ৪ ঘটিকায় স্যানিটারী ল্যাট্টিন সামগ্রী ও টিউবয়েল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফিজানুর রহমান।
 অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- সিডিপি কুড়িগ্রাম হেল্থ অফিসার মনিরা আক্তার ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!