আত্রাইয়ে মাধ্যমিক শিক্ষকদের ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে মাধ্যমিক শিক্ষকদের ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ

  • সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রম বিস্তরণ শীর্ষক স্কিমের আওতায় বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের সাত দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।

Manual1 Ad Code

রোববার আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু হয়। ১৮ ডিসেম্বর সোমবার প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শণ করেন নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান।

তিনি বলেন, যেহেতু নতুন কারিকুলাম তাই এ বিষয়ে অভিভাবকগণ জানার জন্য আপনাদের নানা প্রশ্ন করবেন। যারজন্য সরকার শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য দ্বিতীয় পর্যায়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছেন। প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষগণ দক্ষ হয়ে বিদ্যালয়ে গিয়ে ২০২৪ সনে পাঠদান কার্যক্রম সম্পন্ন করবেন আশাবাদ ব্যক্ত করে একশ্রেণির কারিকুলাম বিরোধী মানুষের অপপ্রচার রোধে ভূমিকা রাখতে অনুরোধ জানান। তিনি টিজি, মুক্তপাঠ এবং নৈপূর্ণ অ্যাপ সম্পর্কে শিক্ষকদের করনীয় বিষয়ে পরামর্শ্ব দেন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কোর্স কো-অডিনেটর প্রদীপ কুমার সরকার, আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর বাস্তবায়নে এবার উপজেলায় ৪ শত ৪১ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!