আত্রাইয়ে প্রচার কার্যক্রম চালানোর সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক ছুরিকাহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে প্রচার কার্যক্রম চালানোর সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক ছুরিকাহত

  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৫৮) ছুরিকাঘাতে আহত হয়েছেন। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Manual5 Ad Code

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের সাহেবগঞ্জ বাজার এলাকায় নওগাঁ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের পক্ষে প্রচার কার্যক্রম চালানোর সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়।

Manual1 Ad Code

আটককৃত ব্যক্তি পাশ্র্বর্তী নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুর্গাপুর গ্রামের আজিজার রহমানের ছেলে শামীম হোসেন ওরফে সানী (২৮)। ঘটনার পর থেকে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি টহল অব্যাহত রয়েছে।আহত গোলাম মোস্তফা বাদলকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

আহত গোলাম মোস্তফা বাদল স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুকের নির্বাচনী সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। তাঁর ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন বলেন, ‘চৌধুরী গোলাম মোস্তফা বাদল ভোটের শুরু থেকেই আমার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। তিনি আমার নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

আজ সকালে আমার আরও কিছু কর্মী-সমর্থককে নিয়ে আত্রাই উপজেলা সদরের সাহেবগঞ্জ এলাকায় প্রচারণা চালাচ্চিলেন। এ সময় দুই- তিনটি মোটরসাইকেলে করে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁর পিঠে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে।’

Manual6 Ad Code

ওমর ফারুকের অভিযোগ, এ ঘটনার পেছনে যারা জড়িত আছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে বলা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের শুরু থেকে আমার সহযোগীদের নানান ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, আজ সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বাদল সাহেবগঞ্জ বাজারে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে গোলাম মোস্তফার ওপর অতর্কিত হামলা চালায়। গোলাম মোস্তফার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শামীম হোসেন সানি নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!