বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু

  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণ মাসুম আহমদ (২০) সোমবার দুপুরে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামের মুতিবুল মিয়ার ছেলে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে, মাসুম আহমদ রোববার দুপুরে মোটরসাইকেল যোগে দ্রুত বেগে উত্তর শাহবাজপুর থেকে বড়লেখা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি গাছের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সোমবার দুপুরে সেখানে তার মৃত্যু ঘটে।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অত্যন্ত দ্রুত বেগে মোটরসাইকেল চালিয়ে সে বড়লেখা শহরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে শুনেছেন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এঘটনায় থানায় কোন মামলা হয়নি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!