কমলগঞ্জ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে পুশইনকৃত ১০ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ

কমলগঞ্জ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের মেইন গেটের সামনে থেকে বুধবার (৩১ জানুয়ারি) ভোরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের জমশেদ মিয়ার ছেলে।
জানা যায়, শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কয়েছ মিয়াকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিন মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে দীর্ঘ দিন ধরে মাদক বিক্র করে আসছে এবং তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃত আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!