কমলগঞ্জে দু’দিনব্যাপী অমর ২১শে বইমেলা উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কমলগঞ্জে দু’দিনব্যাপী অমর ২১শে বইমেলা উদ্বোধন

  • মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো দুইদিনব্যাপী অমর ২১ শে বইমেলা উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক ও গবেষক আহমদ সিরাজ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আনোয়ার হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

বই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল রয়েছে। এছাড়া দু’দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে কবি ও লেখক আড্ডা, নাটক/নাটিকা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!