কমলগঞ্জের পতনঊষারে বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জের পতনঊষারে বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় মতবিনিময়

  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রাস্টের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উপদেষ্ঠা ও পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কবি জয়নাল আবেদীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, ট্রাস্টের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রশীদ চৌধুরী শিপার, সমাজকর্মী ও সাংবাদিক নেতা আব্দুল হান্নান চিনু, সহকারী অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরী, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, এড. বয়তুল হক চৌধুরী, শিক্ষক ফয়জুর রহমান চৌধুরী, আমিনুল ইসলাম, ইউপি সদস্য তোয়াবুর রহমান, রিপন ইসলাম ময়নুল, সমাজসেবক হাজী সুলেমান মিয়া, আতিকুর রশীদ চৌধুরী কামরান, মো. আনোয়ার খান, রুহিন উদ্দিন চৌধুরী, শাহাজান আলী রাজু, তানভীর চৌধুরী, ফয়সল আহমদ ফাহিম প্রমুখ।

সভায় এলাকার শিক্ষার্থীদের পাঠদানের জন্য পতনঊষার ইউনিয়নে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় সাইনবোর্ড স্থাপন করে কার্যক্রম শুরু করার পক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!