হাকালুকির বড়ধলিয়া বিলে হামলায় আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

হাকালুকির বড়ধলিয়া বিলে হামলায় আহত ৩

  • শনিবার, ২ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

হাকালুকি হাওরের বড়ধলিয়া বিলে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের হামলায় বড়লেখা উপজেলার ইসলামপুর গ্রামের বাবা-ছেলেসহ ৩ ব্যক্তি আহত হয়েছেন। আহত হোসেন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্য দু’জন হলেন হোসেন মিয়ার ছেলে সোহেল মিয়া ও প্রতিবেশি আনোয়ার আলী।

Manual6 Ad Code

সরেজমিনে গেলে আহত সোহেল মিয়া জানান, তার বাবা হোসেন মিয়া তাকে ও পাশের বাড়ির শ্যামল মিয়াকে নিয়ে শুক্রবার সকালে হাকালুকির ধলিয়া বিলে মাছ ধরতে যান। সাড়ে এগারোটার দিকে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ পুনাইচক গ্রামের চেরাগ আলীর নেতৃত্বে লিলু মিয়া, রুহুল আমিন, লেহান মিয়া, কামাল উদ্দিন প্রমুখ সঙ্গবদ্ধভাবে দা, লাঠি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা নাকি এই বিলের শেয়ার পায়। চেরাগ আলীর দায়ের কুপে তার বাবার হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন এবং হাতে, পায়ে ও পেটে মারাত্মক জখম হয়। সে ও তাদের সাথে থাকা শ্যামল মিয়াও আহত হয়েছে। তার বাবার অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার রাতে থানার ওসিকে অবহিত করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একটু সুস্থ হলে থানায় মামলা দিবেন।

Manual5 Ad Code

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, এব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!