বড়লেখার এমরানের কানাডা যাওয়ার স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখার এমরানের কানাডা যাওয়ার স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এমরান আহমদ (২৩) নামক বড়লেখার এক যুবকের সড়কেই ঝরে পড়ল প্রাণ। গত সোমবার বিকেলে বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আষ্টসাঙ্গন নামকস্থানে এই দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত এমরান বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বড়খলা গ্রামের সয়দুর রহমানের ছেলে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত এমরান আহমদ কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

Manual7 Ad Code

জানা গেছে, এমরান আহমদ সোমবার বিকেলে বিয়ানীবাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলে বড়লেখায় ফিরছিলেন। বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আষ্টসাংগন নামকস্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে এমরানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এমরানের মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার ও ট্রাকসহ চালককে আটক করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!