কমলগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান-চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

কমলগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান-চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

Manual6 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমেদ বুলবুল। তিনি কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। তিনি উপজেলার ১নং রািহমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের বাসিন্দা।
তিনি কমলগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান। সকলের সার্বিক সহযোগীতায় আধুনিক উপজেলা গঠনের লক্ষ্যে জনগণের চাপে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বলে গত সোমবার (৪ মার্চ) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
বাংলাদেশ এগিয়ে নিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দাবী করে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, আমি আপনাদেরই সন্তান। এই কমলগঞ্জের আলো-বাতাসেই আমার বেড়ে ওঠা। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই আপনাদের সাথে নিয়েই। জীবনের শেষ পর্যায়ে এসে আরো কাছ থেকে মানুষের সেবা করার জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি। আর এতে আমার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশ ও জাতির কল্যাণে কাজ করা। মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থেকে আসন্ন কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে কমলগঞ্জকে একটি স্মার্ট ও আধুনিক উপজেলায় পরিণত করতে পারবো বলে আশাবাদী। তিনি বলেন, আমি আশা করি, আমাকে উপজেলার সম্মানিত জনসাধারণ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে এ উপজেলায় পরিবর্তন আসবে। সঠিক নেতৃত্বের মাধ্যমে সকল কিছু করা সম্ভব, আমি বিশ্বাস করি সঠিক উদ্যোগের মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমার উপজেলাকে একটি আধুনিক বাসযোগ্য উপজেলা পরিষদের রূপ দিতে পারব সবাই মিলে। শুধু প্রতিশ্রুতি নয়, এবার হবে উন্নয়ন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, জনসেবা আর উন্নয়নের বাইরে আমার কোনো চিন্তা নেই। কমলগঞ্জ উপজেলার জনগনকে সাথে নিয়ে সমস্যা ও সঙ্কট মোকাবেলায় কাজ করবো। সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করে কমলগঞ্জকে একটি স্মার্ট ও উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়তে চাই। এজন্য প্রয়োজন উপজেলাবাসীর স্নেহ, ভালোবাসা ও সমর্থন।
আমি বিশ্বাস করি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলার জনগন তাদের হৃদয়ে আমাকে ঠাঁই দেবেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান।
উল্লেখ্য, চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৭ম বারের মত নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের সহোদর।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!