কমলগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

  • বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। এ উপিলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম. মাহবুবুল আলম ভূঁইয়াসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Manual8 Ad Code

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল সরকারি বেসরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা, সুর্যোদয়ে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রচার, আলোচনা সভা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!