যুগান্তর প্রতিনিধি ও এইবেলা সম্পাদক আজিজুল ইসলামের মাতৃবিয়োগ-শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

যুগান্তর প্রতিনিধি ও এইবেলা সম্পাদক আজিজুল ইসলামের মাতৃবিয়োগ-শোক প্রকাশ

  • সোমবার, ১১ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া:

দৈনিক যুগান্তরের কুলাউড়া উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি এবং এইবেলা সম্পাদক আজিজুল ইসলামের মাতা ও সাবেক ইউপি সচিব মরহুম শামছুল ইসলামের স্ত্রী জাহানারা আক্তার (৯১) রোববার (১০ মার্চ, ২০২৪ইং) রাত ৮টা ৪০ মিনিটের সময় কুলাউড়া উপজেলার আবুতালিপুর গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা অসুখ-বিসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

Manual3 Ad Code

সোমবার বাদ যোহর (বেলা দু’টায়) আবুতালিপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমার লাশ দাফন সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

এদিকে কুলাউড়ার সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলামের মায়ের মৃত্যুতে মরহুমার জানাজায় অংশগ্রহণ ও তাঁর রোহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, রাজনীতিবিদ রাজানুর রহিম ইফতেখার, ইউপি মেম্বার ফজলুল আউয়াল, কুলাউড়া, বড়লেখা ও জুড়ীর সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews