বড়লেখায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারে নিসচা’র খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারে নিসচা’র খাদ্য সামগ্রী বিতরণ

  • বুধবার, ১৩ মার্চ, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৫ পরিবারকে বুধবার পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বৃটেন প্রবাসী সমাজসেবক ও নিসচা’ বড়লেখা শাখার কার্যনির্বাহী সদস্য ফাহমিদা আক্তার ইমার অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে নিসচা’ উপজেলার আরো ৩৫ অসচ্ছল পরিবারকে পবিত্র রমজান উপলক্ষে মানবিক সহায়তা স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করবে।

Manual7 Ad Code

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি ছোলা, ৩ কেজি মশুর ডাল, ২ লিটার সোয়াবিন, ৩ কেজি পেয়াজ, ৫ কেজি আলু, ২ কেজি লবণ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি ও ৫০০ গ্রাম জুস প্যাকেটসহ ২১ কেজি করে প্রথমধাপে ১৫ টি পরিবারকে উপহার সামগ্রী ও পরিবহন যাতায়াত ব্যয়ের জন্য নগদ ১শত টাকা করে প্রদান করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের পৃষ্টপোষক মাওলানা মাসুম আহমেদ।

নিসচা’ বড়লেখা উপজেলা শাখার সহসভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিড়া ভাষ্যকার আহমেদ নোমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও নিসচা’ উপদেষ্ঠা আব্দুর রব, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী (অনার্স) কলেজের সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, থানার এসআই মাসুদ পারভেজ, এসআই মাহমুদুর রহমান, নিসচা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমিদ ইশাদ রিপন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, জাকারিয়া আহমেদ, শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ, সাদিকুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ ও শাহীন আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!