আত্রাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • রবিবার, ১৭ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু
দিবস পালন করা হয়েছে।

Manual2 Ad Code

রোববার (১৭ মার্চ) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

Manual4 Ad Code

এছাড়া উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আত্রাই থানা, পল্লীবিদ্যুৎ, হাসপাতাল, আ’লীগ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান একে একে জাতির জনককে শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। সভায় ইউএনও সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরেন প্রধান অতিথি সাংসদ অ্যাড. ওমর ফারুক সুমন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এছাড়া উপজেলা আ’লীগ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া খায়ের করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!