বড়লেখায় জাতীয় ভোক্তা অধিকারের ১৭ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় জাতীয় ভোক্তা অধিকারের ১৭ হাজার টাকা জরিমানা

  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনী, পৌরসভা মার্কেট, দক্ষিণভাগ বাজারসহ বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার দুপুরে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ফল ও খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে। এসময় নানা অনিয়মের দায়ে চারটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

উক্ত তদারকি অভিযানে নানা অনিয়মের দায়ে বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনীর চাঁন মিয়ার মাংসের দোকানকে ২ হাজার টাকা, পৌর মার্কেটের মামা ভাগিনা মাংস বিতানকে ৩ হাজার টাকা, দক্ষিণভাগ বাজারের দ্বীপা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, রীমা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!