সোনাহাট স্থলবন্দরে ভুটানের রাজাকে গার্ড অব অনার প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সোনাহাট স্থলবন্দরে ভুটানের রাজাকে গার্ড অব অনার প্রদান

  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

Manual1 Ad Code
রতি কান্ত রায়,  কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ভুটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার  প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা সোনাহাট স্থলবন্দরে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রিজিয়ন, রংপুর ফুলেল শুভেচ্ছা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণেল মামুনুর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রংপুর, লেঃ কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান অধিনায়ক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সহ বিজিবি‘র অন্যান্য কর্মকর্তাগন।
আনুষ্ঠানিকতা শেষে যথাযথ নিরাপত্তার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেন বর্ডার গার্ড বাংলাদেশ ২২ বিজিবি।
পরে ভুুটানের মহামহিম রাজা ইমিগ্রেশন কার্যক্রম শেষে সফর সঙ্গীসহ নিজ দেশের উদ্দেশ্যে স্থলপথে ভারতে গমন করেন। এর আগে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন ভুটানের মহামহিম রাজা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!