কুড়িগ্রামে গাড়িটানা ঘোড়ার উপর নিষ্ঠুরতা কমাতে গাড়ী চালকদের নিয়ে সচেতনামূলক সভা ও খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

কুড়িগ্রামে গাড়িটানা ঘোড়ার উপর নিষ্ঠুরতা কমাতে গাড়ী চালকদের নিয়ে সচেতনামূলক সভা ও খাদ্য সামগ্রী বিতরণ

  • শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: হলোখানা ইউনিয়নের চরাঞ্চলের অন্যতম প্রধান বাহন ঘোড়ার গাড়ি। ইউনিয়নের বিভিন্ন চরে কয়েক শ’ পরিবার ঘোড়া পালন ও ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। চরাঞ্চলের এসব ঘোড়া ও তাদের মালিকদের নিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে  হলোখানা ইউনিয়ন পরিষদ ও কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসন ।
বৃহস্পতিবার  (0৪ এপ্রিল) হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামের বাধের মাথায় ঘোড়া লালন-পালন, খাদ্যাভাস, রোগবালাই এবং ঘোড়ার প্রতি নিষ্ঠুরতা পরিহার নিয়ে ঘোড়ার মালিক ও গাড়ি চালকদের সঙ্গে সচেতনতামূলক এক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এসময় হলোখানা ইউনিয়নের শতাধিক ঘোড়াগাড়ী  চালকদের মাঝে চাউল,  ডাল, সয়াবিন তৈল ও ঘোড়ার খাদ্য বিতরণ করা হয়।
জনসচেতনতামুলক কার্যক্রম ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুল আল হালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বীরেন্দ্র নাথ রায়, ইউপি সদস্য রফিকুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলোখানা  ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা ।
 অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আল হালিম ঘোড়ার প্রতি ঘোড়াগাড়ী চালকদের সদয়  আচরণের আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!