বড়লেখায় ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল ও ইফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

বড়লেখায় ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল ও ইফতার

  • শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রবাসী বিএনপি নেতা রুমেল আহমদের অর্থায়নে সহজ্রাধিক রোজাদারকে ইফতার করানো হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন।

Manual2 Ad Code

ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মজাইদ আলীর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য আমিনুল হক ও এবি সিদ্দিকী দুলালের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews