বড়লেখায় চুরি প্রাইভেট কার শ্রীমঙ্গলে উদ্ধার : গ্রেফতার ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

বড়লেখায় চুরি প্রাইভেট কার শ্রীমঙ্গলে উদ্ধার : গ্রেফতার ৩

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণ সুড়িকান্দি থেকে চুরির ১৫ দিন পর মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল থেকে মোর্শেদ আহমদ নামক ব্যক্তির প্রাইভেট কার উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ। এসময় পুলিশ চুরির সাথে জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের বাসিন্দা অলিউর রহমান (২৫), রাইসুল ইসলাম অনিক (২৪) ও রায়হানুল ইসলাম জয় (২৪)। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Manual3 Ad Code

থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সুড়িকান্দি গ্রামের মোর্শেদ আহমদ তার পুরাতন প্রাইভেট কার (ঢাকা মেট্ট্রো খ-১১-৪০০৯) গত ৩১ আগস্ট রাতে নিজ বসতবাড়ির রাস্তার পার্শে পার্কিং করে রাখেন। রাত ৩টা পর্যন্ত তিনি প্রাইভেট কারটি দেখতে পান। ফজরের নামাজের পর প্রাইভেট কারটি সেখানে নেই দেখে খোজাখুজি শুরু করেন। পরে না পেয়ে পুলিশে জানান। গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশ গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার ডোবাগাঁ গ্রাম থেকে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার এবং চুরির সাথে সম্পৃক্ত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, প্রাইভেট কার চুরির ঘটনায় এর মালিক মোর্শেদ আহমদ থানায় মামলা করেন। পুলিশ চুরি হওয়া প্রাইভেট কারটি শ্রীমঙ্গল থেকে উদ্ধার ও চুরির সাথে জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!