বড়লেখায় আমেরিকা প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

বড়লেখায় আমেরিকা প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা পৌর বিএনপির সাবেক সহসভাপতি আমেরিকা প্রবাসী বিএনপি নেতা আবুল হোসেন গিয়াসকে স্বদেশ প্রত্যাগমণ উপলক্ষে গত শনিবার (১৩ এপ্রিল) সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী সভার আয়োজন করেছে বড়লেখা পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আমেরিকার ক্যালিফোর্নিয়া বিএনপির অন্যতম নেতা আবুল হোসেন গিয়াস।

Manual3 Ad Code

পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাউস শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, বড়লেখা উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজেলা বিএনপির সহসভাপতি ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, বিএনপি নেতা ইসলাম উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

এদিকে ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা আবুল হোসেন গিয়াস গত সোমবার মধ্যরাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews