কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা

  • সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকায় সজল বাউরি (১৯) নামের এক যুবক গলায় কমরের বেল্ট দিয়ে গাছের ডালের সাথে আত্মহত্যা করেছে। গত রোববার (২১ এপ্রিল) রাতে কোনো এক সময় সবার অজান্তে ফুলবাড়ী চা বাগানের ৮ নং সেকশনে এ ঘটনা ঘটে। সে ঐ বাগানের চা শ্রমিক চুন্নু বাউরীর ছেলে।
স্থানীয়রা জানান, গত রোববার রাতে মা বাবার সাথে ভাত নিয়ে সজল বাউরির ঝগড়া হয়। আমরা তাদের ঝগড়া শুনতে পাই। সকালে বাগানে গাছের সাথে তার লাশ দেখে তার মা বাবাকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সে বাগানে চা শ্রমিকের কাজ করতো।
নিহত সজল বাউরির বাবা চুন্নু বাউরী জানান, আমার সাথে ও ছেলের মায়ের সাথে গরম ভাত করে দেওয়ার জন্য সন্ধ্যায় ঝগড়া হয়। সে ঠান্ডা ভাত খাবে না। রাত ৮টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। আমরা ভাবছি হয়তো প্রতিবেশি কারো ঘরে রাতে থাকতে পারে। তাই আর খোঁঁজ খবর নেইনি। সোমবার সকালে হঠাৎ চা শ্রমিকরা কাজে গেলে চা বাগানের ৮ নং সেকশনে এলাকায় গাছের সাথে ফাস লাগা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা পুলিশকে বিষয়টা জানালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বলেন, বাগানের ৮নং সেকশন এলাকায় একটি গাছের সঙ্গে গলায় কমরের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া সজল বাউরি (১৯) নামের এক যুবকের মরদেহ সোমবার উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় কমলগঞ্জহ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!