উপজেলা নির্বাচন-বড়লেখায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উপজেলা নির্বাচন-বড়লেখায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ। এদের চারজন চেয়ারম্যান প্রার্থী এবং চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচারণায় মাঠ কাপাতে শুরু করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগমকে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ পেয়েছেন ঘোড়া প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর পেয়েছেন আনারস প্রতীক, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হওয়া আজির উদ্দিন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান পেয়েছেন উট প্রতীক।

Manual4 Ad Code

এদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন পেয়েছেন টিয়াপাখি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু টিউবওয়েল, তালামীয নেতা সামছুল ইসলাম তালা এবং জমিয়ত নেতা আবিদুর রহমান পেয়েছেন চশমা প্রতীক।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!