বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২০৭ পরিবারে প্রবাসি সংগঠনের ঢেউটিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২০৭ পরিবারে প্রবাসি সংগঠনের ঢেউটিন বিতরণ

  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হলেও মিলেনি সরকারি কোনো ত্রাণ সহায়তা। তবে শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে এসেছে প্রবাসি সামাজিক সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ ঝড়ে ক্ষতিগ্রস্থ উপজেলার পকুয়া, চরিয়া, ভাগল, কান্দিগ্রা, নওয়াপাড়া, কবিরা-সহ মোট ৭ টি গ্রামের ২০৭ পরিবারের মধ্যে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ বসতঘর মেরামতের জন্য ১২ লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ করেছেন।

Manual1 Ad Code

পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আজাদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মাহেদুল ইসলাম।

মাওলানা কমর উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি সদস্য এমরানুল হক বাবু, ম্যারেজ রেজিষ্ট্রার ও সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, দৌলতপুর গ্রামের প্রবীন মুরব্বি ইলিয়াছ আলী, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুস ছবুর, মাস্টার ফয়জুল হক, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আমেরিকা প্রবাসী আব্দুস সামাদ, লন্ডন প্রবাসী জেবুল আলম, সমাজসেবক বেলাল আহমদ, সুহেল আহমদ, ঝন্টু বিশ্বাস, কুতুব উদ্দিন, মুজিবুর রহমান মুজিব প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!