কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময়

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: তৃতীয় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করি এবং আপনারা আমাকে বিপুল ভোট প্রদান করেন, যদিও আমি নির্বাচিত হতে পারিনি। এবারের নির্বাচন দলীয় প্রতিক ছাড়া সবার জন্য উন্মুক্ত করায় প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান এবং কমলগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা বিনির্মাণে আগামী ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে সকলের ভোট ও সহযোগীতা কামনা করেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুনিম তরফদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা শাহিন আহমেদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য তপাদার রিজওয়ানা ইয়াসমিন সুমি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মালিক বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হামীম মাহমুদ জয়, সাধারণ সম্পাদক আশরাফুল আলম পাপ্পু প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!