উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা

  • বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোয়নপত্র জমাদানের শেষ দিন বৃহষ্পতিবার (0২ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিন পদে ওই ১১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। তবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির কোন প্রার্থী এবার উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মনোয়নপত্র দাখিল করেননি।

Manual4 Ad Code

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক কার্য্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা দুর্নীীত প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ (বুলবুল), চমন উদ্দিন ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দেক আলী, হাফেজ মাওলানা মো: আব্দুল ওহাব, নিরঞ্জন দেব, মোহাম্মদ আলমগীর চৌধুরী ও চা শ্রমিক নেতা সুনীল কুমার মৃধা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও নারীনেত্রী মুন্না দেব রায় মনোনয়ন জমা দেন।

মনোয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীর সমর্থকেরা সকাল থেকে উপজেলা রিটার্ণিং কার্যালয়ের সম্মুখে জড়ো হন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!