আত্রাইয়ে মহাসড়কে ঝরল এক এনজিও কর্মীর প্রাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আত্রাইয়ে মহাসড়কে ঝরল এক এনজিও কর্মীর প্রাণ

  • শনিবার, ৪ মে, ২০২৪

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ের মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক সিএনজি মহাসড়কের পাশে থাকা পিলারের সাথে ধাক্কা লেগে সিএনজির যাত্রী সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

Manual2 Ad Code

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাগোলা- শিমুলিয়া রাস্তার অস্থায়ী রেলক্রসিং সংলগ্ন স্থানে এই দুর্ঘটনাটি
ঘটে। নিহত সঞ্জয় আত্রাইয়ের আইডিএফ এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার বাঘা উপজেলার বলিহাটা গ্রামের কার্তিক চন্দ্র সরকারের ছেলে।

Manual2 Ad Code

নিহত সঞ্জয় কুমারের সহকর্মী শামীম জানান- সঞ্জয় কুমার আইডিএফ এনজিও্#৩৯;র আত্রাই শাখায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। এবং তিনি আত্রাইয়ে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। অফিসের কাজে সকালে বাসা থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় ওভারটেক করার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রেললাইনের রেলক্রসিংয়ের) পাশে থাকা পিলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। আহত হয় আরো কয়েকজন।

Manual7 Ad Code

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। নিহতের পরিবারকে জানানোর চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়াা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!