কমলগঞ্জে অগ্নিকান্ডে চা দোকানীর সর্বস্ব পুড়ে ছাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জে অগ্নিকান্ডে চা দোকানীর সর্বস্ব পুড়ে ছাই

  • বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক চা দোকানীর সর্বস্ব। গত বুধবার (৯ মে) দিবাগত রাত সোয়া ১টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও বাজারে জমসেদ মিয়ার চায়ের দোকানে আগুন লেগে আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকান্ডের সুত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি।

Manual7 Ad Code

খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসলেও ফায়ার সার্ভিস টিম আসতে প্রায় ঘন্টা দেড়েক বিলম্ব হয়।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জমসেদ মিয়া জানান, এই চায়ের দোকান দিয়েই প্রায় ৪০ বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিছুদিন আগে কয়েক হাজার টাকা খরচ করে ঘরটি মেরামত করেছিলাম। এখন অগ্নিকান্ডে আমার সবকিছু শেষ। তিনি তার দোকান পুণ: নির্মাণে সরকারি সহায়তা কামনা করছেন।

Manual4 Ad Code

স্থানীয় ইউপি সদস্য সবুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ অগ্নিকান্ডের শিকার দরিদ্র এ পরিবারটি সর্বস্ব হারিয়ে এখন নি:স্ব হয়ে গেছে।

Manual6 Ad Code

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া জানান, তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত জমসেদ মিয়ার দোকান ঘর সংস্কারে তিনি নগদ আর্থিক সহায়তাসহ বাঁশ খুঁটি দিয়ে সহায়তা করেছেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারকে সরকারি সহায়তার জন্য বিষয়টি অবহিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চা দোকানীকে উপজেলা প্রশাসনের পক্ষ আর্থিক সহায়তা করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!