উপজেলা চালু থেকে বড়লেখায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন একই ধারায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

উপজেলা চালু থেকে বড়লেখায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন একই ধারায়

  • বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

বড়লেখা উপজেলা পরিষদে দ্বিতীয় মেয়াদে কেউ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার রেকর্ড নেই। সব সময়েই এই উপজেলার ভোটাররা নতুনমুখ প্রার্থীকে নির্বাচিত করে আসছেন। ১৯৮৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পরিষদ পদ্ধতি চালু করেন। এরপর ছয়টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হল। গত ৮ মে বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নুতনমুখ প্রার্থী আজির উদ্দিনকে চেয়ারম্যান নির্বাচিত করে প্রায় ৩৫ বছর ধরে চলে আসা সেই ধারা অব্যাহত রাখলেন ভোটাররা।

জানা গেছে, ১৯৮৫ সালে উপজেলা পরিষদ গঠনের পর প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আছাদ উদ্দিন বটল। ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলে সাবেক সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারির সংগঠক সিরাজুল ইসলামের কাছে আছাদ উদ্দন বটল হেরে যান। ২০০৯ সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজুল ইসলাম নির্বাচন করলে তিনিও জয়ের মুখ দেখেননি। তাকে হারিয়ে নতুনমুখ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সেই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন (২০১৪ সালে) ও রফিকুল ইসলাম সুন্দর (২০১৯ সালে) ও সর্বশেষ ষষ্ঠ (২০২৪ সালে) উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে প্রতিদ্ব›দ্বীতা করে নতুনমুখ প্রার্থী আজির উদ্দিনের কাছে পরাজিত হন বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!