বড়লেখায় মানবিক সেবায় অবদান, ৫ প্রবাসীকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

বড়লেখায় মানবিক সেবায় অবদান, ৫ প্রবাসীকে সংবর্ধনা

  • বুধবার, ১৫ মে, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখায় আর্ত মানবতার সেবা ও মানবিক উন্নয়নে অবদানের জন্য ৫ তরুণ প্রবাসী সমাজসেবককে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটি। মঙ্গলবার রাতে পৌরশহরের উত্তর চৌমোহনীতে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন।

সংবর্ধিতরা হলেন- বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির কার্যকরি সদস্য শাহাব উদ্দিন, মাছুম উদ্দিন, মারুফ আহমদ, সম্মানিত সদস্য ফজির আহমদ ও নুরুল ইসলাম।

Manual7 Ad Code

বড়লেখার সিনিয়র সাংবাদিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব-এর সভাপতিত্বে ও সংবর্ধিত প্রবাসী সমাজসেবক মারুফ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামকান্দি কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফ উদ্দিন, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সমাজসেবক শাহাব উদ্দিন, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন, তরুণ সমাজসেবক আহমেদ জাকারিয়া প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews