সংবাদ প্রকাশ-হাকালুকির বিলে এসিল্যান্ডের অভিযানে মাছ জব্দ, ১ জনকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সংবাদ প্রকাশ-হাকালুকির বিলে এসিল্যান্ডের অভিযানে মাছ জব্দ, ১ জনকে জরিমানা

  • শনিবার, ১৮ মে, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

হাকালুকি হাওড়ের পোয়ালা বিল ও হুগলা ভরা তামাসা কুড়ি বিল থেকে অবৈধভাবে মাছ শিকারের ঘটনা তদন্তে শনিবার বিকেলে সরেজমিনে জলমহাল দুইটি পরিদর্শণ করেছেন বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আসলাম সারোয়ার। শনিবারের জাতীয় ও স্থানীয় দৈনিকে ‘হাকালুকি হাওরে অবৈধ মাছ শিকার’ শিরোনামে একটি সরেজমিন প্রতিবেদন ছাপা হলে মৌলভীবাজার জেলা প্রশাসন ও বড়লেখা উপজেলা প্রশাসনের টনক নড়ে।

এসময় সংশ্লিষ্ট জলমহালে অভিযান চালিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আসলাম সারোয়ার অবৈধভাবে আহরিত বেশ কিছু মাছ জব্দ করেন এবং অবৈধভাবে মাছ শিকারে নিযোজিত এক ব্যক্তিকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual4 Ad Code

জানা গেছে, হাকালুকি হাওড়ের ইজারা বিহীন জলমহাল পোয়ালা বিল ও হুগলা ভরা তামাসাকুড়ি বিলে স্থানীয় ভূমি অফিসের তহশিলদারের যোগসাজসে অসাধু চক্র জালিয়া ভাড়া করে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অবৈধ জাল ফেলে প্রতিদিন লাখ লাখ টাকার মাছ শিকার করছে। বিলের মাছ শিকার করে জালের মালিকরা স্থানীয় কানুনগো বাজারে মাছ বিক্রি করে।

বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার বিকেলে তিনি অবৈধ মাছ শিকারের ঘটনা তদন্তে হাকালুকি হাওড়ের সংশ্লিষ্ট জলমহালগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এসময় অভিযান চালিয়ে অবৈধভাবে আহরিত বেশ কিছু মাছ জব্দ এবং মাছ শিকারে নিয়োজিত এক ব্যক্তিকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় দিয়েছেন। সরকারি জলমহালের অবৈধ মাছ শিকার বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালাবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!