বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

  • সোমবার, ২০ মে, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual5 Ad Code

বড়লেখায় ‘সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে এনসিসি ব্যাংক পিএলসি, বড়লেখা শাখার উদ্যোগে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৪ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার তাগিদে ব্যাংক কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।

Manual5 Ad Code

এনসিসি ব্যাংক পিএলসি, বড়লেখা শাখার কর্মকর্তা নাকিব হাসানের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পিএলসি, বড়লেখা শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস।

Manual2 Ad Code

স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠান শেষে এনসিসি ব্যাংক পিএলসি, বড়লেখা শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী ও টিফিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!