বড়লেখায় জালালাবাদ গ্যাসের ভিজিলেন্স টিমের পরিদর্শন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখায় জালালাবাদ গ্যাসের ভিজিলেন্স টিমের পরিদর্শন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

  • সোমবার, ২০ মে, ২০২৪

Manual8 Ad Code

বিজ্ঞপ্তি::

Manual8 Ad Code

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড সিলেটের ভিজিলেন্স টিম গত ১৫ মে বড়লেখায় বিভিন্ন ক্যাটাগরির গ্যাস সংযোগ পরিদর্শন করেছে। ভিজিলেন্স টিমের নেতৃত্ব দেন জালালাবাদ গ্যাস প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম খান। পরিদর্শনকালে সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামের মনোয়ার বক্ত মিঠুর আগর ফ্যাক্টরীতে অনুমোদনহীন বার্নার পেয়ে ভিজিলেন্স টিম ওই গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

জানা গেছে, গত ১৫ মে জালালাবাদ গ্যাসের ভিজিলেন্স টিম নিয়মিত পরির্দশনের অংশ হিসেবে দক্ষিণভাগ রতুলি এলাকার সাহেদ আহমদ, বশির আহমদ এবং সুজানগর ইউনিয়নের সুজানগর গ্রামের ফয়জুল হক ও বড়থল গ্রামের মনোয়ার বক্ত মিঠুর আগর-আতরের ফ্যাক্টরীর গ্যাস সংযোগ পরিদর্শন করেন। এসময় কর্মকর্তারা মনোয়ার বক্ত মিঠুর আগর-আতরের ফ্যাক্টরীতে গ্যাস লাইনের চূলায় অনুমোদনহীন বার্নার (অবৈধ সংযোগ) পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Manual5 Ad Code

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর বড়লেখা পানিধার কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক (রাজস্ব) ফারুক আহমদ জানান, ভিজিলেন্স টিমের পরির্দশনে দেখা যায়, মনোয়ার বক্ত মিঠুর আগর-আতরের ফ্যাক্টরী তালাবদ্ধ রয়েছে। মিঠুর নিয়োজিত দুই ব্যক্তি আগরের কাজ করছেন। তাদের অনুরোধ জানালে তারা তালা ভেঙ্গে দেন। ভেতরে গিয়ে দেখা যায় ২৫ সিএফটির অনুমোদন নেওয়া চূলায় ৪৫ সিএফটি ও ১০০ সিএফসির ২টি বার্নার সংযুক্ত রয়েছে, যা অবৈধ। অবৈধ বার্নার পাওয়ায় মনোয়ার বক্ত মিঠুর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খোঁজ নিয়ে জানা যায়, মনোয়ার বক্ত মিঠু হিরণ নামে এক ব্যক্তিকে তার ফ্যাক্টরীর দায়িত্ব দিয়ে তিনি প্রবাসে চলে গেছেন। ভিজিলেন্স টিমের উপস্থিতি টের পেয়ে গ্যাস সংযোগ সম্বলিত ফ্যাক্টরীতে তালা দিয়ে তিনি সটকে পড়েন। বিজ্ঞপ্তি::

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!