উপজেলা নির্বাচন, কমলগঞ্জে ভোট গ্রহণ কাল, বৈরী আবহাওয়ার মধ্যেও নির্বাচনের প্রস্তুুতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

উপজেলা নির্বাচন, কমলগঞ্জে ভোট গ্রহণ কাল, বৈরী আবহাওয়ার মধ্যেও নির্বাচনের প্রস্তুুতি

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র ও কেন্দ্রে প্রবেশের রাস্তায় পানিতে নিমজ্জিত।  ফলে ভোটের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন বৈরী অবস্থার মধ্যেও তফসিল অনুযায়ী ৩য় ধাপে কমলগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহন (২৯ মে) বুধবার অনুষ্টিত হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার পরিষদের নির্বাচন অনুষ্টানের জন্য ৭৩টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও কেন্দ্র সমুহে নির্বাচনের জন্য আনুসাঙ্গিক সরঞ্জামাদী পাঠানো হচ্ছে।

Manual1 Ad Code

সুত্রটি আরো জানান, আমরা ভোট গ্রহণ কেন্দ্র সমুহে অবস্থা পর্যবেক্ষন করছি। কমলগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১১ হাজার ৮৪৮ জন ভোটার রয়েছেন। বৈরী আবহাওয়ার কারনে ভোট কেন্দ্র সমুহে ভোটার উপস্থিতি নিশ্চিত করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আরো জানা যায়, উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে প্রবেশ পথে পানি জমে আছে। তার মধ্যে কমলগঞ্জ পৌর এলাকার কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় একটি কেন্দ্র। কেন্দ্রটি ইতিমধ্যে ধলাই পানি প্রবেশ করে জলমগ্ন হয়ে পড়েছে।

এ উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান (আনারস), উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু (ঘোড়া)।

Manual4 Ad Code

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মধ্যে মোহাম্মদ আলমগীর চৌধুরী (চশমা), মোঃ আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব), মোঃ সিদ্দেক আলী (তালা), নিরঞ্জন দেব (মাইক) ও সুনীল কুমার মৃধা (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) ও মুন্না দেব রায় (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আমরা ইতিমধ্যে নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। এছাড়া বৈরী আবহাওয়ার দিকটি আমাদের নজরদারীর মধ্যে আছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!