বড়লেখায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : হামলাকারী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : হামলাকারী গ্রেফতার

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখায় পূর্বশত্র“তার জেরে শামসুজ্জামান নামক ব্যক্তি এমাদ আহমদ চৌধুরী নামক যুবককে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেছে। শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুনাই নতুন বাজারে এ ঘটনা ঘটে। আহত এমাদ আহমদ চৌধুরী বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামের মৃত মুক্তিযোদ্ধা টুনু মিয়ার ছেলে। শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাকারী শামসুজ্জামানকে গ্রেফতার করেছে। সে বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মৃত ফরিজ আলীর ছেলে। এব্যাপারে আহত যুবকের চাচাতো ভাই আব্দুল হক বড়লেখা থানায় মামলা করেন। রোববার পুলিশ হামলাকারী শামসুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

জানা গেছে, শনিবার রাতে বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুনাই নতুন বাজারে এমাদ আহমদ চৌধুরী পিয়াজী দোকানে চানা-পিয়াজু খাওয়ার সময় হঠাৎ নওয়াগ্রামের শামসুজ্জামান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে৷ দায়ের কোপে এমাদের মাথা ও মুখে মারাত্মক জখম হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ার রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Manual6 Ad Code

এদিকে ঘটনার খবর পেয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে আসামী শামসুজ্জামানকে গ্রেফতার করে।

আহত এমাদের ভাই রাহাত আহমদ চৌধুরী জানান, পূর্ব শত্র“তার জের ধরে খুন করার উদ্দেশ্যে শামসুজ্জামান এমাদকে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে ভর্তি করেন। পরে ওসমানীতে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

Manual2 Ad Code

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেন জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ হামলাকারী শামসুজ্জামানকে গ্রেফতার করেছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!