কমলঞ্জে দলই চা বাগানে মর্টার শেল নিস্ক্রিয় করল সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলঞ্জে দলই চা বাগানে মর্টার শেল নিস্ক্রিয় করল সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

  • বুধবার, ৫ জুন, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে সাত্তার মিয়ার বাড়িতে মাটির কুড়ার সময় পাওয়া একটি ৮২ এমএল মর্টারশেল বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল। সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও কমলগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে বুধবার দুপুর ১ ঘটিকার সময় নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দলই চা বাগানের বাসিন্দা সাত্তার মিয়া জানান, গত ২৭ মে নিজ বাড়ির পিলার করতে গিয়ে মাটি কুড়ার সময় একটি মর্টারশেল পাওয়া যায়। পরে বিষয়টি স্থানীয় দলই বিজিবি ক্যাম্পে অবহিত করা হয়। বিজিবি’র পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় ৯দিন ধরে অরক্ষিত অবস্থায় মর্টারশেলটি সাত্তার মিয়ার বাড়িতে ছিল। অবশেষে ঘটনার ৯দিন পর বুধবার দুপুরে সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও কমলগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে বুধবার দুপুর ১ ঘটিকার সময় নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এটি ট্যাঙ্ক ধ্বংসকারী একটি মর্টার শেল। সে সময় এটি বিস্ফোরিত হয়নি।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!