কমলগঞ্জে সাবেক প্রধান শিক্ষক মো. সিকন্দর আলী স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে সাবেক প্রধান শিক্ষক মো. সিকন্দর আলী স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. সিকন্দর আলী স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকাল সাড়ে ৫টায় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে পতনঊষার ইউনিয়ন বাসীর উদ্যোগে এ নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর।

Manual2 Ad Code

পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও শিক্ষক জমসেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক কমরেড সিকান্দার আলী, পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী এখলাছুর রহমান, ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সহযোগী অধ্যাপক মো: আব্দুল আহাদ, অধ্যক্ষ ফয়েজ আহমেদ, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান চৌধুরী, সহ-প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সমাজসেবক দুরুদ মিয়া, মাহমুদুর রহমান বাদশাহ, তালুকদার আমিনুর রশীদ চৌধুরী প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, এই এলাকার শিক্ষাঙ্গন, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গন একজন অভিভাবক হারিয়েছে। তাঁর মৃত্যুতে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠা কঠিন। তিনি স্মরণীয় হয়ে রবেন এলঅকার সর্বস্তরের মানুষের হৃদয়ে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!