শুক্রবার মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নির্বাচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

শুক্রবার মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নির্বাচন

  • বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশের মণিপুরি সমাজের প্রতিনিধিত্বকারী অভিভাবক সংগঠন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকারী পরিষদের নির্বাচন শুক্রবার (১৪ জুন) অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদ্বন্ধীতা প্রার্থীদের প্রচারণা, ব্যানার, পোস্টার, লিফলেট বিলিসহ ভোটারের বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও আশীর্ব্বাদ কামনা করছেন। মণিপুরি অধ্যুষিত গ্রামে-গ্রামে মণিপুরি সমাজের মাঝে বর্তমানে ভোটের আমেজ বিরাজ করছে।

প্রতিদ্বন্ধীতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ (চেয়ার) ও সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা প্রতাপ চন্দ্র সিংহ (শঙ্খ), সাধারণ সম্পাদক পদে কমলা বাবু সিংহ (দেয়াল ঘড়ি) , সাবেক ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ (প্রজাপতি) ও ডা: শরদিন্দু সিংহ (করতাল) প্রতীক। সহ সভাপতি পদে সাবেক সহ সভাপতি স্বপন কুমার সিংহ ( প্রাইভেট কার), রনজু সিংহ (ফুটবল) ও লক্ষী নারায়ণ সিংহ (পদ্মফুল) প্রতীক নিয়ে ৩ টি পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। সংগঠনের মোট ১৫ টি পদের অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

মণিপুরি সমাজ কল্যাণ সমিতি সমাজসেবা অধিপ্তর কর্র্তক রেজিস্ট্রেশনপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল একটি সামাজিক সংগঠন। প্রতি ৩ বছর পর পর সংগঠনের গঠনতন্ত্র ও সাধারণ সভার সিদ্বান্ত অনুসারে সরাসরি সদস্যদের ভোটে কার্যকারী পরিষদ গঠিত হয়ে থাকে। বাংলাদেশে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠী, বিশেষ করে সিলেট বিভাগের ছাতক, সুনামগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, সিলেট সদরের মাছিমপুর, হবিগঞ্জের চুনারুঘাট বিশগাঁও, বড়লেখা, জুড়ি, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জের সমিতির নিবন্ধিত প্রায় ৩২০০ সদস্য ভোট প্রদান করবেন।

Manual3 Ad Code

নির্বাচনে ৬ ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার নির্বাচন পরিচালনার জন্য ২২ কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। সকল নির্বাচনী এলাকার উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি সহ গগণ্যমান্য ব্যাক্তিবর্গকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ।

তরুণ সমাজের নতুন ভোটার নিরঞ্জন সিংহ, নিতু সিনহা, নিপা সিনহা বলেন, সমাজের কল্যাণে নতুন ভোটার হিসাবে আমরা উচ্ছ্বসিত, গণতান্ত্রিক ধারায় প্রত্যক্ষ ভোট প্রদান করব তাই। মোট ৬ ভোট কেন্দ্রে সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আনন্দপূর্ণ এই ভোট উৎসবে মাতোয়ারা মণিপুরি সমাজ।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!