বড়লেখায় ঢলের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বড়লেখায় ঢলের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

  • বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় বন্যায় পানিবন্দী পরিবারের এক স্কুলছাত্রী বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বন্যার পানিতে ডুবে মারা গেছে। নিহত স্কুলছাত্রীর নাম আয়শা বেগম (১২)। সে উপজেলার ভাগাডহর গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে এবং স্থানীয় গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্রী। স্থানীয় নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

জানা গেছে, গত কয়েক দিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের আড়াই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ। ভাগাডহর গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী আয়শা বেগম (১২) বন্যা দেখতে ঘর থেকে বেরুলে ঢলের পানিতে সে ডুবে যায়। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।

Manual1 Ad Code

থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, নিহত স্কুলছাত্রীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews