যেভাবে শেষ চারে যেতে পারে বাংলাদেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

যেভাবে শেষ চারে যেতে পারে বাংলাদেশ

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা স্পোর্টস :: অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে  ইতিহাস গড়ল আফগানরা। আফগানিস্তানের এই জয়ে বাংলাদেশকেও সেমি ফাইনালের দৌড়ে টিকিয়ে রাখলো রশিদ খানের দল।

দেখে নেওয়া যাক শেষ চারে যেতে কোন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে।

একই গ্রুপে ভারতের দুই জয়ে পয়েন্ট ৪। সেমির পথে এক পা বাড়িয়েই রেখেছেন রোহিতরা। অন্যদিকে অস্ট্রেলিয়া-আফগানিস্তান দুদলের পয়েন্টই সমান দুই। এমনকি দুই দলের সামনেই শেষ চারে যাবার সুবর্ন সুযোগ।

Manual8 Ad Code

অন্যদিকে শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে থাকা বাংলাদেশের আশা এখনও বেঁচে আছে। সেক্ষেত্রে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে যে করেই হোক বিশাল ব্যবধানে আফগানিস্তানকে হারাতেই হবে বাংলাদেশের।

Manual5 Ad Code

আফগানদের হারালে বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে। ওই ম্যাচে যদি অসিরা হেরে যায় তাহলে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান তিন দলেরই পয়েন্ট হবে সমান দুই।

Manual5 Ad Code

সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দল ভারতের সঙ্গে সেমিতে যাবে। কারণ নেট রান রেটে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া থেকে পিছিয়ে সবার নিচে আছে বাংলাদেশ। তাই বড় ব্যবধানে জিতলেই কেবল সমীকরণ মিলিয়ে শেষ চারে যেতে পারবে টাইগাররা। আপাতদৃষ্টিতে যা কঠিন হলেও ক্রিকেটের সবুজ গালিচায় অসম্ভব কিছু নয়। বাংলাদেশের শেষ ম্যাচ ২৫ জুন, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়!

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!