বড়লেখায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল : চলছে ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল : চলছে ত্রাণ বিতরণ

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখায় বন্যা পরিস্থিতি গত তিন দিন ধরে স্থিতিশীল রয়েছে। উপজেলার বর্নি, সুজানগর ও তালিমপুর ইউনিয়নের সবকটি গ্রামীণ রাস্তা এখনও বন্যার পানির নিচে। তবে কিছু এলাকায় অত্যন্ত ধীর গতিতে পানি কমতে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন। এদিকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

রোববার উপজেলার বর্নি ইউনিয়নের ২০০, সুজানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০, তালিমপুর ইউনিয়নের ১০০, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল, পানি রাখার জারিকেন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহিবুর রহমান কামাল, সাংবাদিক আব্দুর রব, সুজানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, বর্নি ইউপি সদস্য সুনাম উদ্দিন, বিকাশ দাস, নুনু মিয়া, আবুল হোসেন, ব্যবসায়ি তানভির আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

ইউএনও নাজরাতুন নাঈম জানান, বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি আশা করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত আছে। কোনো দুর্গত মানুষ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় এবং ত্রাণ বিতরণ সঠিক হয় সে ব্যাপারে তিনি (ইউএনও) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার সার্বক্ষণিক তদারকি করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!