বন্যার উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে-সাবেক পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বন্যার উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে-সাবেক পরিবেশমন্ত্রী

  • সোমবার, ২৪ জুন, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, কোনো বন্যা দুর্গত মানুষ খাদ্য সংকটে পড়বে না। সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ রয়েছে। বন্যার পানি না কমা পর্যন্ত দুর্গত মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। দুর্গত কোনো মানুষ যেন খাদ্যাভাবে না পড়ে সেদিকে প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্ঠি রাখার আহ্বান জানিয়েছেন।

সাবেকমন্ত্রী শাহাব উদ্দিন এমপি সোমবার হাকালুকি হাওড়পাড়ের বড়লেখা উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা ও বন্যা আশ্রয়কেন্দ্র সরেজমিনে পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যার্তদের পাশে ছুটে এসেছেন। মন্ত্রী উপজেলার সুজানগর, তালিমপুর, বর্নি ও দাসেরবাজার ইউনিয়নের বন্যাদুর্গত ৬০০ পরিবারের মাঝে ত্রাণের চাল, হাইজিন কিটবক্স, পানি রাখার জারিকেন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

Manual7 Ad Code

Manual7 Ad Code

ত্রাণসামগ্রী বিতরণকালে মন্ত্রী সাথে ছিলেন বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, তালিমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, আওয়ামী লীহ নেতা সাহেদুল মজিদ নিকু প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!