কমলগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

কমলগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

  • মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল), ভাইস চেয়ারম্যান হাফেজ মো: আব্দুল ওহাব ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২৪ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন পরিষদের দায়িত্ব গ্রহণ শেষে দুপুরে উপজেলা পরিষদের হলরুমে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। অনুষ্ঠানের সভাপতি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন নবনির্বাচিতদের বরণ করে নেন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ দায়িত্ব গ্রহণ, বরণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল) পরিষদে এসে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। এর আগে উপজেলা চেয়ারম্যানকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে।

Manual2 Ad Code

উপজেলা চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল) এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রথম মাসিক সমন্বয় সভা ও আইন শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ মো: আব্দুল ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মূকর্তাবৃন্দ।

Manual2 Ad Code

এর আগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে গত ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৫ জুন শনিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর সোমবার চেয়ারম্যানরা তাদের দায়িত্বভার গ্রহণ করে পরিষদের প্রথম সভা করে। সোমবার (২৪ জুন) তারা স্ব স্ব পদে দায়িত্বভার গ্রহণ করেন এবং নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!