কমলগঞ্জের শমশেরনগর জেনারেল হাসপাতালে মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জের শমশেরনগর জেনারেল হাসপাতালে মতবিনিময় সভা

  • সোমবার, ১ জুলাই, ২০২৪

Manual4 Ad Code
এবে ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টায় শমশেরনগর হাসপাতাল কমিটির অস্থায়ী কার্যালয় পোস্ট অফিস রোড বাহার কুঠিরে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত সবাই মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
মুক্ত আলোচনায় প্রাথমিকভাবে শমশেরনগর হাসপাতালে রোগীদের রেজিষ্ট্রেশন ফি ৫০ টাকা নির্ধারণ কর হয় এবং রেজিষ্ট্রেশনের পর রোগীর রক্তচাপ ও ওজন পরিমাপ করে রোগের ইতিহাস জেনে রোগীকে ডাক্তারের চেম্বারে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আপাতত শমশেরনগর হাসপাতালে ইসিজি, অক্সিজেন, শ্বাসকষ্ট রোগীর গ্যাস গ্রহণ, ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণে নির্ধারিত ব্যয় রোগীকে বহন করতে হবে এবং তা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সমিতির দেওয়া চার্জ রেট থেকে বেশ কম মূল্যে হবে। আগত দরিদ্র অসহায় রোগীদের বিশেষ বিবেচনা করবে শমশেরনগর হাসপাতাল পরিচালক মন্ডলী।
বৈরি আবওহায়া উপেক্ষা করে প্রচুর পরিমাণ সদস্যের অংশগ্রহণে মুক্ত আলোচনা সভা হয়ে উঠেছিল স্পন্দনমুখর। বিশেষকরে কমলগঞ্জ থেকে আসা হাসপাতাল কমিটির সহকারী সদস্য সচিব মাসুম আহমেদ এবং মৌলভীবাজার থেকে আসা মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীন) সালেহ আহমদ (স’লিপক) দ্বয়ের উপস্থিতিকে সবাই স্বাগত জানিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, আগামী এক মাসের মধ্যে প্যাথলজিক্যাল প্রয়োজনীয় সকল প্রকার সরঞ্জাম ক্রয় করে সকল প্রকার রোগ নির্ণয় পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। আর এ সেবা প্রদান করা হবে অনেকটা ছাড়মূল্যে।
পরে জলখাবার পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!