কমলগঞ্জে দুর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জে দুর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

  • সোমবার, ১ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: “দুর্ণীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (0১ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতায় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং এম, এ ওহাব উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।

Manual8 Ad Code

বিতর্ক প্রতিযোগিতায় ‘দুর্ণীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” এর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী হয়।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামসুন্নাহার পারভীন। এ সময় উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুল হান্নান চিনু, সাধারণ সম্পাদক প্রভাষক শাহজান মানিক, সদস্য তফাদার রেজওয়ানা ইয়াসমিন সুমি, রনেন্দ্র ভট্টাচার্য রানা, মুন্না রায় ও নুরজাহান ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews