বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত

  • শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: দেশের চলমান পরিস্থিতির কারণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা প্রচার-প্রচারণা বন্ধ রেখেছেন। আগামী ২৭ জুলাই ওই ইউপিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে উপনির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায়।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজির উদ্দিন চলতি বছরের মার্চে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। ২৭ জুন নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যানের শূন্যপদের উপনির্বাচনের তপশিল ঘোষণা করে। এই নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নামেন। ১১ জুলাই প্রার্থীরা প্রতীক পেয়েই কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে প্রচারণা শুরু করেন। এদিকে নির্বাচনী প্রচারণার মাঝেই দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা রোধে কারফিউ জারির কারণে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদসহ সারাদেশের ১৯৮টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। কারফিউ উঠে গেলে ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তারিখে ভোটগ্রহণ করতে পারে ইসি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায় জানান, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন থেকে দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!