কমলগঞ্জে পুলিশের উপর হামলা : গ্রেফতার ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে পুলিশের উপর হামলা : গ্রেফতার ২

  • সোমবার, ২৯ জুলাই, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এক কনেষ্টেবকে পুলিশ ফাঁড়ির ভেতরে থাপ্পড় মারলেন এক যুবক। গত রোববার (২৮ জুলাই) রাত সোয়া ৮ ঘটিকার সময় ঘটনা ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করে। রেগ্রফতারকৃতরা হলেন-কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামের আব্দুল মুমিনের ছেলে জাকির আহমেদ (২৫) ও তার আপন ছোট ভাই শাকিল আহমেদ (২০)।

পুলিশ সুত্রে জানা যায়, গত রোববার (২৮ জুলাই) সোয়া ৮টার সময় টিএসআই দীপক রায় এর নেতৃত্বে পুলিশ কনষ্টেবল হাবিুর রহমান, হুমায়ুন কবির ও শংকর সিনহা শমশেরনগর বাজারে আইন শৃংখলা ডিউটি করছিলেন। এ সময়ে থেকে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে সহযোগিসহ এক যুবক মোটরসাইকেল নিয়ে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্য হাবিবুর রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় কারণ জানতে চাইলে মোটরসাইকেলের চালক জাকির আহমেদ পুলিশের উপর হামলা চালায়। এ সময় স্থানীয় জনতাসহ পুলিশ নম্বরবিহীন মোটরসাইকেলসহ ২ যুবককে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। পুলিশ ফাঁড়িতে আসার পর এই যুবক মোটর সাইাকেলের কোন কাগজপত্র দেখাতে পারেনি। কথা-কাটাকাটির এক পর্যায়ে পুলিশ ফাঁড়ির আরেক কনষ্টেবল হুমায়ুন আহমদকে সজোরে ধাপ্পড় মারেন মোটর সাইকেল চালক জাকির আহমদ। পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এ ঘটনায় টিএসআই দীপক রায় বাদী হয়ে ২ যুবকের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এবং মোটরসাইকেলটি জব্দ করেন।

Manual6 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদের্শক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক ২ যুবককে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!