আত্রাইয়ে খাবার খেয়ে অসুস্থ ২৪ শ্রমিক হাসপাতালে ভর্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে খাবার খেয়ে অসুস্থ ২৪ শ্রমিক হাসপাতালে ভর্তি

  • মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

Manual8 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে রাস্তার কাজে নিয়েজিত ২৪জন শ্রমিক তাদের তৈরি খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোঁপাড়া গ্রামে।

জানা যায়, উপজেলার কাশিয়াবাড়ি-ভোঁপাড়া রাস্তার কাজে নিয়োজিত প্রায় ২৪ জন শ্রমিক রোববার সকালে তাদেরই রান্নাকৃত (কচুঘাটি) খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতের বেলা তাদের অসুস্থতা আরও বেড়ে গেলে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েও সুস্থ্য না হওয়ায় সোমবার ১৭ জন শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

Manual1 Ad Code

আহতরা হলেন, মোজাম (৫৮), আসাদ (২২), আজিম (৪০), শফিকুল (৪০), লিটন (৪০) ও মামুন (২৯), পারুল (৪০), সাথি (৪০), রুলি (৪০), ছাইফুল (৫০), সেলিম (৫৫), ফাহিম (২১), আকাশ (২০), বিশ্বাস (৩০), দেলোয়ার (৪০), হাবিল (৪২), জয় (২৪)।

Manual2 Ad Code

জানা যায়, তারা সকলেই নাটোর সদর উপজেলার রামনগর গ্রামে বাসিন্দা। ফাহিম বলেন, রোববার সকালে কচুঘাটি দিয়ে গরম ভাত খাবার পর থেকে আমাদের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। ১৭ জন আত্রাই হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

Manual1 Ad Code

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কানিজ মাহমুদ আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই খাদ্যে ভেজালের কারণে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন।   দ্রুতই তারা সুস্থ্য হয়ে উঠবেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!